Summary Writing: How to Write a Summary of a Passage (SSC & HSC)

Learn summary writing step by step: how to find the main idea, paraphrase in your own words, and write a short, correct summary of a passage, aligned with the SSC and HSC board pattern, with examples and exercises.

Imagine you have just read a long, one-page passage, and now the exam asks you to squeeze its whole meaning into a small paragraph, in your own words. For many students, that is a frightening moment, the pen hovers over the page and nothing comes. But here is the truth I want you to hold on to: writing a summary is not about being clever, it is simply about knowing what to keep and what to throw away.

Once you master that one skill, the ten marks for summary writing turn into some of the easiest marks on your whole English paper. In this lesson, I will teach you, step by step, how to take a passage and turn it into a clean, correct summary, exactly the way the board wants it.

ভাবো, তুমি মাত্র একটি দীর্ঘ passage পড়ে শেষ করেছ, আর এখন পরীক্ষায় তোমাকে বলা হলো এর পুরো অর্থ নিজের ভাষায় একটি ছোট paragraph-এর মধ্যে তুলে ধরতে। অনেক শিক্ষার্থীর জন্য এই মুহূর্তটি বেশ ভয়ের হয়ে ওঠে, কলম কাগজের ওপর থেমে থাকে, কিন্তু কী লিখবে কিছুই মাথায় আসে না।

কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখো: summary writing মানে খুব বুদ্ধিদীপ্ত কিছু লেখা নয়; আসল বিষয় হলো কোন তথ্যগুলো রাখতে হবে আর কোনগুলো বাদ দিতে হবে, সেটা জানা। এই একটি দক্ষতা ভালোভাবে আয়ত্ত করতে পারলে summary writing-এর ১০ নম্বর তোমার পুরো English পরীক্ষার সবচেয়ে সহজ নম্বরগুলোর একটি হয়ে উঠতে পারে।

এই lesson-এ আমি তোমাকে ধাপে ধাপে শেখাব কীভাবে একটি passage থেকে প্রয়োজনীয় তথ্য বেছে নিয়ে পরিষ্কার, সঠিক এবং সংক্ষিপ্ত summary লিখতে হয়, ঠিক যেভাবে বোর্ড পরীক্ষায় প্রত্যাশা করা হয়।

What is a Summary?

A summary is a short version of a longer passage that carries only its main ideas, written in your own words. Think of it like squeezing a whole lemon to get just the juice: you keep the essence and leave the peel behind. A good summary keeps the original meaning but throws away the extra details, examples, and repetitions.

Summary হলো কোনো দীর্ঘ লেখার সংক্ষিপ্ত রূপ, যেখানে শুধু মূল কথাগুলো নিজের ভাষায় তুলে ধরা হয়। এটিকে এমনভাবে ভাবতে পারো, যেমন আমরা একটি পুরো লেবু চেপে শুধু তার রসটুকু বের করে নেয় এবং তারপর এর খোসাটি ফেলে দেয়। একইভাবে, summary তে তুমি passage এর আসল অংশটুকু রাখবে, আর অপ্রয়োজনীয় অংশ বাদ দেবে। একটি ভালো summary মূল লেখার অর্থ বা ভাব ঠিক রাখে, কিন্তু অতিরিক্ত তথ্য, উদাহরণ এবং পুনরাবৃত্তি বাদ দেয়।

Summary Writing in the SSC and HSC Exam

Let me point out something that will make your exam day much easier. In the board exam, this is Question 5, and it always says “Write a summary of the above passage in your own words.” It carries 10 marks. Best of all, it uses the very same passage you already read for the Question 4 table. So if you read that passage carefully once, you are already halfway to your summary. The board expects one clear paragraph, in your own words, about one-third the length of the passage, with no opinion of your own.

একটি বিষয় মনে রাখলে পরীক্ষার দিন তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে। বোর্ড পরীক্ষায় এটি ৫ নম্বর প্রশ্ন, যেখানে সাধারণত বলা হয়, “উপরের পাঠ্যাংশটির নিজের ভাষায় একটি summary লেখো।” এই প্রশ্নের মান ১০। সবচেয়ে সুবিধার বিষয় হলো, ৪ নম্বর প্রশ্নের সারণির জন্য যে passage টি তুমি আগেই পড়েছ, summary লেখার জন্যও সেই একই passage ব্যবহার করা হয়। তাই passage টি যদি একবার মনোযোগ দিয়ে পড়ে নাও, তাহলে summary লেখার অর্ধেক কাজ আগেই হয়ে যায়।

বোর্ড সাধারণত তোমার কাছ থেকে একটি পরিষ্কার paragraph আশা করে, যা নিজের ভাষায় লেখা হবে, মূল passage এর প্রায় এক-তৃতীয়াংশ দৈর্ঘ্যের হবে এবং এতে তোমার নিজের কোনো মতামত থাকবে না।

One small but important point: these board passages do not have a title or an author to name, so do not start with “In the text titled…” Just begin with a clear sentence that names the subject, for example, “Stephen Hawking was a famous physicist.”

আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে: বোর্ড পরীক্ষার এসব পাঠ্যাংশে কোনো শিরোনাম বা লেখকের নাম থাকে না। তাই summary শুরু করার সময় “In the text titled…” ধরনের বাক্য লিখবে না। বরং বিষয়টি সরাসরি উল্লেখ করে একটি পরিষ্কার sentence দিয়ে শুরু করো। যেমন: “Stephen Hawking was a famous physicist.” অর্থাৎ, “Stephen Hawking ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।”

The Golden Rules of a Good Summary

Before the steps, here are the golden do’s and don’ts. Keep this little chart in your head as you write.

ধাপগুলো শেখার আগে কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় জেনে নাও। লেখার সময় এই ছোট্ট চার্টটা মাথায় রেখো।

Always do this (করবে)Never do this (করবে না)
Write in your own words (নিজের ভাষায় লেখো)Copy sentences from the passage (passage থেকে বাক্য টুকবে না)
Keep only the main ideas (শুধু মূল ভাব রাখো)Add examples or repetitions (উদাহরণ বা পুনরাবৃত্তি যোগ করবে না)
Keep it about one-third the length (এক-তৃতীয়াংশ রাখো)Make it as long as the passage (passage এর সমান লম্বা কোরো না)
Stay neutral and factual (নিরপেক্ষ থাকো)Add your own opinion (নিজের মতামত দেবে না)
Write one connected paragraph (একটা অনুচ্ছেদে লেখো)Write in points or bullets (পয়েন্টে লিখবে না)

How to Write a Summary: The 5 Steps

Here is the whole method, broken into five simple steps. Follow them in order every single time.

এই হলো পুরো পদ্ধতি, পাঁচটা সহজ ধাপে ভাগ করা। প্রতিবার ঠিক এই ক্রমে অনুসরণ করো।

Step 1: Read the Passage Two or Three Times

Do not pick up your pen yet. Read the whole passage slowly, once to get the general story, and again to feel what it is really about. You cannot shorten something you have not fully understood, so this first, patient reading is the foundation of everything. Good reading is half the battle, and our lesson on open-ended questions will sharpen it further.

এখনই কলম হাতে নিও না। প্রথমে পুরো passage টি ধীরে ধীরে একবার পড়ো, যাতে এর সামগ্রিক বিষয়টি বুঝতে পারো। তারপর আরেকবার পড়ো, যাতে passage টি আসলে কী বলতে চেয়েছে, তা পরিষ্কারভাবে ধরতে পারো। কোনো লেখা পুরোপুরি না বুঝে সেটিকে সংক্ষিপ্ত করা সম্ভব নয়। তাই ধৈর্য নিয়ে করা এই প্রথম পাঠই ভালো সারাংশ লেখার ভিত্তি। মনোযোগ দিয়ে পড়তে পারা মানেই অর্ধেক কাজ এগিয়ে রাখা। এই দক্ষতা আরও উন্নত করতে আমাদের Open-ended Questions বিষয়ক পাঠটি পড়তে পারো।

Step 2: Find the Main Idea and Underline the Key Points

Now ask yourself one question: what is this passage mainly about? That answer is your central idea. Then go through the passage and underline the key points, the important facts, the main events, the big dates. For a life story, these are usually birth, main achievements, famous works, and death.

এখন নিজেকে একটি প্রশ্ন করো: এই পাঠ্যাংশটি মূলত কী নিয়ে লেখা? এই প্রশ্নের উত্তরই হলো passage এর মূল ভাব। এরপর পুরো passage টি আবার দেখে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে রাখো, যেমন প্রধান তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং উল্লেখযোগ্য তারিখ। কোনো ব্যক্তির জীবনী হলে সাধারণত জন্ম, প্রধান অর্জন, বিখ্যাত কাজ এবং মৃত্যু সম্পর্কিত তথ্যগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Step 3: Cross Out What You Do Not Need

This is the heart of summary writing, so pay close attention. Go back and cross out everything that is not a main point: the examples, the small illustrations, the repeated ideas, the minor dates, and any quotations. If a sentence only decorates or gives an example, it does not belong in your summary. Being brave enough to cut is what makes a summary short.

Summary writing-এর মূল বিষয় এটিই, তাই মনোযোগ দিয়ে দেখো। আবার summary / পাঠ্যাংশে ফিরে যাও এবং যেগুলো মূল বিষয় নয়, সেগুলো বাদ দাও: উদাহরণ, ছোটখাটো ব্যাখ্যা, একই ভাবের পুনরাবৃত্তি, কম গুরুত্বপূর্ণ তারিখ এবং quotation। কোনো sentence যদি শুধু বিষয়টি সাজিয়ে বলে বা একটি উদাহরণ দেয়, তাহলে সেটি তোমার summary-তে রাখার দরকার নেই। অপ্রয়োজনীয় অংশ নির্দ্বিধায় বাদ দিতে পারাই একটি summary-কে সত্যিকারের সংক্ষিপ্ত করে।

Step 4: Write It in Your Own Words

Now write your summary as one connected paragraph, using your own words, not the passage’s sentences. Change the wording, use synonyms where you can, and join the points smoothly with linking words. Keep the same order as the passage, use the third person (he, she, they), and use the past tense for a life story or a past event. Aim for about one-third of the original length.

এখন নিজের ভাষায় একটি সংযুক্ত paragraph হিসেবে সারাংশটি লেখো; passage এর sentence হুবহু তুলে দিও না। শব্দচয়ন পরিবর্তন করো, যেখানে সম্ভব synonyms ব্যবহার করো এবং linking words দিয়ে মূল বিষয়গুলো স্বাভাবিকভাবে যুক্ত করো। পাঠ্যাংশে যেভাবে বিষয়গুলো এসেছে, সেই একই ক্রম বজায় রাখো। third person (he, she, they) ব্যবহার করো এবং জীবনী বা অতীতের কোনো ঘটনা হলে past tense ব্যবহার করো। summary / সারাংশের দৈর্ঘ্য মূল passage এর প্রায় এক-তৃতীয়াংশ রাখার চেষ্টা করো।

Step 5: Check and Correct

Finally, read your summary once more with a cool head. Ask three quick questions: Did I keep all the main points? Did I sneak in any opinion or copied line by mistake? Are my spelling, tense, and grammar correct? A one-minute check at the end often saves two or three marks. Our lesson on right forms of verbs helps you keep the tense steady.

সবশেষে, ঠান্ডা মাথায় তোমার summary টি আরেকবার পড়ে দেখো। নিজেকে দ্রুত তিনটি প্রশ্ন করো: আমি কি সব মূল বিষয় রেখেছি? ভুল করে কি নিজের কোনো মতামত বা মূল passage এর হুবহু কোনো লাইন লিখে ফেলেছি? আমার বানান, tense এবং grammar কি সঠিক আছে? শেষে মাত্র এক মিনিট সময় নিয়ে যাচাই করলে অনেক সময় দুই বা তিন নম্বর বাঁচানো যায়। tense-এর ব্যবহার ঠিক রাখতে আমাদের Right Forms of Verbs বিষয়ক পাঠটি তোমাকে সাহায্য করবে।

Summary Writing Format

Let me show you the whole process on one short passage. First read the passage, then see how we shrink it.

পুরো প্রক্রিয়াটা একটা ছোট passage এর উপর দেখাই। আগে passage টা পড়ো, তারপর দেখো আমরা কীভাবে এটাকে ছোট করি।

The passage:

“Ishwar Chandra Vidyasagar was one of the greatest reformers of Bengal. He was born in a poor family in 1820. Though his family was very poor, he was a brilliant student. He would often study under a street lamp because his home had no light of its own. In time, he became a great scholar of Sanskrit and earned the title ‘Vidyasagar’, which means ‘ocean of knowledge’. He worked hard all his life to spread education, especially among women. He also fought bravely against social evils and helped widows to remarry. He was famous for his great kindness to the poor. He died in 1891, but people still remember him with love and respect.”

How we think: the main points are, a great reformer of Bengal, born poor in 1820, became a Sanskrit scholar with the title Vidyasagar, spread education for women, fought social evils and helped widow remarriage, kind to the poor, died in 1891. We drop the street-lamp detail (an illustration) and the meaning of the title (extra detail).

আমরা যেভাবে ভাবি: মূল বিষয়গুলো হলো—তিনি ছিলেন বাংলার একজন মহান সমাজসংস্কারক; ১৮২০ সালে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন; Sanskrit-এ পণ্ডিত হয়ে ‘Vidyasagar’ উপাধি লাভ করেন; নারীশিক্ষার প্রসারে কাজ করেন; সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেন এবং বিধবা বিবাহ প্রচলনে সহায়তা করেন; দরিদ্র মানুষের প্রতি সদয় ছিলেন; এবং ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন। আমরা রাস্তার বাতির নিচে পড়াশোনার ঘটনাটি বাদ দেব, কারণ এটি শুধু একটি উদাহরণ। একইভাবে ‘Vidyasagar’ উপাধির অর্থও বাদ দেব, কারণ এটি অতিরিক্ত তথ্য।

The summary:

“Ishwar Chandra Vidyasagar was a great reformer of Bengal, born into a poor family in 1820. Despite his poverty, he became a brilliant scholar of Sanskrit and won the title ‘Vidyasagar’. He spent his life spreading education, especially for women, and bravely fought social evils, helping widows to remarry. Known for his kindness to the poor, he died in 1891.”

Notice how the summary keeps every main point, uses fresh words, stays in the past tense, and is much shorter, all in one neat paragraph.

খেয়াল করো, summary টিতে সব মূল বিষয় রাখা হয়েছে, নিজের ভাষায় নতুন শব্দচয়ন ব্যবহার করা হয়েছে, past tense বজায় রাখা হয়েছে এবং মূল passage এর তুলনায় এটি অনেক সংক্ষিপ্ত হয়েছে। সবকিছু আবার একটি পরিষ্কার ও গোছানো অনুচ্ছেদের মধ্যেই লেখা হয়েছে।

What to Leave Out

When you are cutting, these are the things to remove first. Memorise this little list.

সারাংশ সংক্ষিপ্ত করার সময় প্রথমেই যেসব বিষয় বাদ দেবে, সেগুলো নিচে দেওয়া হলো। এই ছোট তালিকাটি ভালোভাবে মনে রাখো।

Leave out (বাদ দাও)Why (কেন)
Examples and illustrations (উদাহরণ ও দৃষ্টান্ত)They only explain a point, not carry it (এরা কেবল ব্যাখ্যা করে)
Repetitions (পুনরাবৃত্তি)The idea is already there (ভাবটা তো আগেই আছে)
Minor details and small dates (গৌণ খুঁটিনাটি)They are not the main point (মূল বিষয় নয়)
Quotations (উদ্ধৃতি)Use your own words instead (নিজের ভাষায় বলো)
Your own opinion (নিজের মতামত)A summary is only the author’s ideas (শুধু লেখকের ভাব)

Common Mistakes to Avoid

  • Never copy sentences straight from the passage, because that shows you have not understood it, and the teacher cuts marks for it. Change the words, reshape the sentence, and make the idea truly your own. Copying is the single most common way students lose marks here.
  • Do not add your own opinion or any new information. Your job is only to report what the passage says, not to praise it, judge it, or bring in facts from outside. The moment you write “I think” or add your own idea, you have stepped outside a summary.
  • Do not make your summary too long. If it is almost as long as the passage, you have not really summarised; you have just recopied. Be brave and cut it down to about one-third, keeping only the bones of the meaning.
  • Do not leave out a main point while keeping a small one. Students sometimes drop a key achievement but keep a tiny date. Always keep the big, important facts first, and cut the small ones.

যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবে

  • passage থেকে sentence হুবহু কপি কোরো না। এতে বোঝা যায় যে তুমি বিষয়টি ঠিকভাবে বুঝে নিজের ভাষায় প্রকাশ করতে পারোনি, এবং পরীক্ষক এজন্য নম্বর কমাতে পারে। শব্দ বদলাও, sentence-এর গঠন পরিবর্তন করো এবং ভাবটি সত্যিই নিজের ভাষায় লেখো। Summary-তে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি নম্বর হারায় সরাসরি কপি করার কারণে।
  • নিজের কোনো মতামত বা নতুন তথ্য যোগ কোরো না। তোমার কাজ শুধু passage এ যা বলা হয়েছে, সেটিই সংক্ষেপে তুলে ধরা; সেটির প্রশংসা করা, বিচার করা বা বাইরে থেকে নতুন তথ্য যোগ করা নয়। তুমি যখনই “I think” লিখবে বা নিজের কোনো ভাবনা যোগ করবে, তখনই Summary-এর সীমার বাইরে চলে যাবে।
  • Summary খুব বেশি বড় কোরো না। এটি যদি মূল passage এর প্রায় সমান দীর্ঘ হয়ে যায়, তাহলে তুমি আসলে সংক্ষেপ করনি; শুধু আবার লিখেছ। তাই অপ্রয়োজনীয় অংশ নির্দ্বিধায় বাদ দিয়ে মূল passage এর প্রায় এক-তৃতীয়াংশ দৈর্ঘ্যের মধ্যে রাখো এবং শুধু মূল ভাবগুলো রাখো।
  • কোনো ছোট বিষয় রাখতে গিয়ে মূল বিষয় বাদ দিও না। অনেক সময় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ কোনো অর্জন বাদ দিয়ে ছোট একটি তারিখ রেখে দেয়। সব সময় আগে বড় ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো রাখবে, আর কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেবে।

Practice Exercise with Answers

Part A: Write the main idea of each short paragraph in one sentence. Part B: Paraphrase each sentence in your own words. Part C: In each pair, choose the detail that should be left out of a summary. Part D: Write a summary of each passage.

নিজে চেষ্টা করার পরে নিচের উত্তরগুলো মিলিয়ে নাও।

Part A (Find the main idea):

  1. The Sundarbans is the largest mangrove forest in the world. It is home to the Royal Bengal Tiger, spotted deer, and many birds. Thousands of tourists visit it every year, and it protects our coast from cyclones.
  2. Reading books opens the mind. It gives us knowledge, sharpens our thinking, and carries us to new worlds. A good book is a true friend that never leaves us.
  3. Regular exercise keeps the body fit and the mind fresh. It strengthens the heart, controls weight, and reduces stress. Even a short daily walk brings great benefit.

Part B (Paraphrase in your own words): 4. He was very fond of gold. 5. The workers were exploited for many years. 6. She contributed a lot to Bangla literature. 7. He breathed his last in 1969. 8. The city was famous for its beautiful mosques.

Part C (Which detail should be left out? Choose A or B): 9. (A) He was a great scholar of Sanskrit. (B) He studied under a street lamp. 10. (A) The Sundarbans is the largest mangrove forest. (B) A tourist named Rahim visited it last week. 11. (A) He wrote many famous poems. (B) His favourite breakfast was rice. 12. (A) May Day honours the workers’ struggle for an eight-hour day. (B) The rally was held two days after the strike, in the afternoon.

Part D (Write a summary): 13. Kazi Nazrul Islam is the national poet of Bangladesh. He was born in 1899 in a poor family. From his childhood, he had to work hard to support his family, so he joined a travelling theatre group. Later he became a soldier and served in the army. But it was his poetry that made him immortal. Because his poems roared against injustice and oppression, people lovingly called him the ‘Rebel Poet’. He wrote countless poems, songs, and stories that still inspire millions. Sadly, in his later years he lost the power of speech. He died in 1976 and the nation remembers him with deep respect.

  1. Water is one of the greatest gifts of nature. We cannot live even for a few days without it. We use it for drinking, cooking, bathing, and growing crops. Sadly, we often pollute this precious resource. Factories throw their waste into rivers, and people drop rubbish into ponds and canals. Polluted water spreads many diseases and harms fish and other animals. So we must all take care to keep our water clean, for if we save water today, it will save our lives tomorrow.

Answers

Part A (sample answers):

  1. The Sundarbans is the world’s largest mangrove forest, rich in wildlife, and it also shields our coast from cyclones.
  2. Reading books enriches the mind with knowledge and is a lifelong friend.
  3. Regular exercise keeps both the body and the mind healthy.

Part B (sample answers; other natural wordings are fine): 4. He loved gold very much. 5. For a long time, the workers were treated unfairly. 6. She made a great contribution to Bangla literature. 7. He died in 1969. 8. The city was well known for its lovely mosques.

Part C: 9. Leave out B (an illustration, not a main point). 10. Leave out B (an irrelevant example). 11. Leave out B (an irrelevant personal detail). 12. Leave out B (a minor detail).

Part D (model summaries): 13. Kazi Nazrul Islam, the national poet of Bangladesh, was born into a poor family in 1899. He worked in a theatre group and served as a soldier, but his poetry made him immortal. As his poems protested against injustice and oppression, he was called the ‘Rebel Poet’. He wrote many works that still inspire people. He died in 1976 and is deeply respected. 14. Water is a precious gift of nature that we cannot live without, since we use it for drinking, cooking, and farming. Yet we often pollute it with factory waste and rubbish, which spreads disease and harms animals. Therefore, everyone should keep water clean, because saving water today means saving our lives tomorrow.

A Tip for the Exam

On exam day, remember that you have already met the passage once in the Question 4 table, so you are not starting cold. Read it again, underline the main facts, cross out the examples and repetitions, and then write one clean paragraph in your own words, in the past tense, about one-third as long. Do not chase fancy language; a simple, correct, well-ordered summary scores full marks. Practise on two or three passages a week, comparing yours with a model answer each time, and by the exam this will feel like second nature.

পরীক্ষার দিন মনে রাখবে, Question 4 এর টেবিল পূরণ করার সময় তুমি passage টি আগেই একবার পড়ে ফেলেছ, তাই একেবারে নতুন করে শুরু করতে হচ্ছে না। আবার মনোযোগ দিয়ে passage টি পড়ো, মূল তথ্যগুলো দাগিয়ে রাখো, উদাহরণ ও পুনরাবৃত্ত অংশ বাদ দাও, তারপর নিজের ভাষায় একটি পরিষ্কার summary লেখো। জীবনী বা অতীতের ঘটনা হলে past tense ব্যবহার করো এবং summary টি মূল passage টার প্রায় এক-তৃতীয়াংশ দৈর্ঘ্যের রাখো।

খুব কঠিন বা চমকপ্রদ ভাষা ব্যবহার করার চেষ্টা কোরো না। সহজ, সঠিক এবং সুন্দরভাবে সাজানো একটি summary পূর্ণ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট।

প্রতি সপ্তাহে দুই বা তিনটি passage এর ওপর অনুশীলন করো এবং প্রতিবার নিজের লেখাটি একটি নমুনা উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো। এভাবে নিয়মিত অনুশীলন করলে পরীক্ষার সময় summary লেখা তোমার কাছে একেবারে স্বাভাবিক কাজ বলে মনে হবে।


Keep improving your reading and writing with these lessons:


Frequently Asked Questions

What is summary writing?

Summary writing is the skill of shortening a longer passage into a small paragraph that keeps only its main ideas, written in your own words. It removes examples, repetitions, and minor details while preserving the original meaning.

How long should a summary be?

A summary should be about one-third the length of the original passage, and never longer than half. Keep only the main points and write them in one connected paragraph.

How do I write a summary in the SSC or HSC exam?

Read the passage (the same one from the Question 4 table), underline the main points, cross out examples and repetitions, then write one paragraph in your own words, in the past tense, about one-third as long, with no opinion of your own.

Can I copy sentences from the passage?

No. A summary must be in your own words. Copying sentences shows you have not understood the passage, and the board deducts marks. Change the wording and use synonyms where you can.

Should I add my own opinion to a summary?

Never. A summary contains only the ideas of the passage. Do not add your opinion, praise, judgement, or any information from outside the text.


Share: