Speaking English does not start with grammar rules. It starts with a pocketful of ready sentences you can say without stopping to think. “How are you?” “How much is this?” “See you tomorrow.” Once these live in your memory, they come out on their own, and that is the real beginning of fluency. Here are 100 daily use spoken English sentences you will use almost every day, grouped by situation and each with its Bengali meaning, so you can start speaking today.
ইংরেজিতে কথা বলা grammar এর নিয়ম দিয়ে শুরু হয় না। শুরু হয় নির্দিষ্ট কিছু আগে থেকেই প্রস্তুত তৈরি বাক্য দিয়ে, যেগুলো তুমি না ভেবেই বলতে পারো। “How are you?” “How much is this?” “See you tomorrow.” এগুলো একবার মুখস্থ হয়ে গেলে নিজে থেকেই বেরিয়ে আসে, আর সেটাই fluency এর আসল শুরু। এখানে ১০০টি বাক্য দেওয়া হলো যা তুমি প্রায় প্রতিদিন ব্যবহার করবে, পরিস্থিতি অনুযায়ী সাজানো এবং প্রতিটির বাংলা অর্থসহ। তাহলে চলো, শুরু করা যাক।
Where This Helps
Speaking practice is not only for daily life. Confident speaking helps you in the viva board, in job interviews, and in any place where you must talk in English. Every sentence you master here builds that confidence.
কথা বলার অনুশীলন শুধু দৈনন্দিন জীবনের জন্য নয়। আত্মবিশ্বাসের সাথে কথা বলা তোমাকে viva board এ, চাকরির ইন্টারভিউতে, এবং যেকোনো জায়গায় সাহায্য করে যেখানে ইংরেজিতে কথা বলতে হয়।
Greetings and Meeting People
- Hello, how are you? — হ্যালো, তুমি কেমন আছ?
- I am fine, thank you. — আমি ভালো আছি, ধন্যবাদ।
- Good morning, sir. — সুপ্রভাত, স্যার।
- Nice to meet you. — তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগল।
- What is your name? — তোমার নাম কী?
- My name is Rahim. — আমার নাম রহিম।
- Where are you from? — তুমি কোথা থেকে এসেছ?
- I am from Rajshahi. — আমি রাজশাহী থেকে এসেছি।
- See you tomorrow. — কাল দেখা হবে।
- Have a nice day. — তোমার দিনটি ভালো কাটুক।
Courtesy: Please, Thank You, Sorry
- Thank you very much. — অনেক ধন্যবাদ।
- You are welcome. — তোমাকে স্বাগতম।
- I am sorry. — আমি দুঃখিত।
- Excuse me. — শুনুন / একটু শুনবেন।
- No problem. — কোনো সমস্যা নেই।
- Please help me. — দয়া করে আমাকে সাহায্য করো।
- May I come in? — আমি কি ভেতরে আসতে পারি?
- Please sit down. — দয়া করে বসো।
- Pardon me? — আবার বলবে?
- It is my pleasure. — খুশি হয়ে করলাম।
At Home and With Family
- I am going home now. — আমি এখন বাড়ি যাচ্ছি।
- Dinner is ready. — রাতের খাবার তৈরি।
- Please turn off the light. — দয়া করে বাতিটা নেভাও।
- I am very hungry. — আমার খুব ক্ষুধা লেগেছে।
- What are you doing? — তুমি কী করছ?
- I am watching television. — আমি টেলিভিশন দেখছি।
- Wake up, it is late. — ওঠো, দেরি হয়ে গেছে।
- Close the door, please. — দয়া করে দরজাটা বন্ধ করো।
- Where is my bag? — আমার ব্যাগটা কোথায়?
- Let us have some tea. — চলো একটু চা খাই।
Asking Questions
- What is this? — এটা কী?
- Who is he? — সে কে?
- Where are you going? — তুমি কোথায় যাচ্ছ?
- When will you come? — তুমি কখন আসবে?
- Why are you late? — তুমি দেরি করলে কেন?
- How are you feeling? — তুমি কেমন বোধ করছ?
- How much is this? — এটার দাম কত?
- Which one do you want? — তুমি কোনটা চাও?
- Can you help me? — তুমি কি আমাকে সাহায্য করতে পারো?
- Do you understand? — তুমি কি বুঝতে পারছ?
Time and Daily Routine
- What time is it now? — এখন কয়টা বাজে?
- It is nine o’clock. — নয়টা বাজে।
- I get up early in the morning. — আমি সকালে তাড়াতাড়ি উঠি।
- I am getting late. — আমার দেরি হয়ে যাচ্ছে।
- Let us go now. — চলো এখন যাই।
- Wait a minute. — একটু অপেক্ষা করো।
- I will be back soon. — আমি শীঘ্রই ফিরে আসব।
- Hurry up, please. — দয়া করে তাড়াতাড়ি করো।
- We are almost there. — আমরা প্রায় পৌঁছে গেছি।
- It is time to sleep. — এখন ঘুমানোর সময়।
At the Market and Shopping
- How much does it cost? — এটার দাম কত?
- It is too expensive. — এটা অনেক দামি।
- Please lower the price. — দয়া করে দামটা কমান।
- I want two kilos of rice. — আমি দুই কেজি চাল চাই।
- Do you have change? — আপনার কাছে ভাঙতি আছে?
- Please give me a receipt. — দয়া করে একটা রসিদ দিন।
- I am just looking. — আমি শুধু দেখছি।
- Can I see that one? — আমি কি ওটা দেখতে পারি?
- I will take this one. — আমি এটা নেব।
- Keep the change. — ভাঙতিটা রেখে দিন।
Feelings and Health
- I am very happy today. — আজ আমি খুব খুশি।
- I am feeling tired. — আমার ক্লান্ত লাগছে।
- I am not feeling well. — আমার শরীর ভালো লাগছে না।
- I have a headache. — আমার মাথা ব্যথা করছে।
- Take care of yourself. — নিজের যত্ন নিও।
- Get well soon. — তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
- Do not worry. — চিন্তা করো না।
- I am a little nervous. — আমি একটু নার্ভাস।
- That is good news. — এটা ভালো খবর।
- I am proud of you. — আমি তোমার জন্য গর্বিত।
Making Requests and Offers
- Could you please repeat that? — দয়া করে আবার বলবে?
- May I use your pen? — আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি?
- Would you like some water? — তুমি কি একটু পানি খাবে?
- Let me help you. — আমাকে সাহায্য করতে দাও।
- Please give me a glass of water. — দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও।
- Can I ask you something? — আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করতে পারি?
- Please wait for me. — দয়া করে আমার জন্য অপেক্ষা করো।
- Would you mind helping me? — তুমি কি আমাকে একটু সাহায্য করবে?
- Please speak slowly. — দয়া করে ধীরে কথা বলো।
- Please call me later. — দয়া করে পরে আমাকে ফোন কোরো।
Short Reactions and Expressions
- Of course! — অবশ্যই!
- Really? — সত্যি?
- That is great! — দারুণ!
- Well done! — সাবাশ!
- Never mind. — কিছু মনে কোরো না।
- Are you sure? — তুমি কি নিশ্চিত?
- I think so. — আমার তাই মনে হয়।
- I do not know. — আমি জানি না।
- Maybe. — হতে পারে।
- Let me think. — আমাকে একটু ভাবতে দাও।
Conversation and Encouragement
- Nice talking to you. — তোমার সাথে কথা বলে ভালো লাগল।
- Keep trying. — চেষ্টা চালিয়ে যাও।
- Do not give up. — হাল ছেড়ো না।
- You can do it. — তুমি পারবে।
- Let us be friends. — চলো বন্ধু হই।
- I agree with you. — আমি তোমার সাথে একমত।
- That makes sense. — কথাটা যুক্তিসঙ্গত।
- Tell me more. — আরও বলো।
- I will try my best. — আমি আমার সেরাটা চেষ্টা করব।
- Good luck! — শুভকামনা!
How to Practise These Sentences
A list you only read is soon forgotten. A list you use becomes yours.
এই বাক্যগুলো যদি বারেবার পড়ো তবুও দ্রুত ভুলে যাবে। কিন্তু এগুলো যদি প্রতিদিন তুমি অল্প অল্প করে কথা বার্তায় ব্যবহার করো, তাহলে এগুলো তোমার মনে গেঁথে যাবে এবং কখনো ভুলবে না।
- Learn five to ten sentences a day, not all hundred at once.
- Say each one aloud several times until it feels natural.
- Use them the same day with your family, friends, or classmates.
- Do not fear mistakes; every mistake is a step towards speaking well.
- প্রতিদিন ৫-১০ টা বাক্য অভ্যাস করো, একসাথে ১০০ টি নয়।
- প্রতিটি বাক্য জোরে উচ্চারণ করে বারেবার বল যতক্ষণ সহজ মনে না হয়।
- তোমার বন্ধুদের সাথে বাক্যগুলো ব্যবহার করে কথা বলও। যদি কাওকে না পাও, নিজে ঘরে আয়নার সামনে দাড়িয়ে একা প্র্যাকটিস করো।
- ভুল হলে ভয় পেওনা, ভুল করতে করতে ঠিক হবে।
Practice Exercise with Answers
Say or write these Bengali sentences in English. Then check your answers below.
নিচের বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলো বা লেখো। তারপর নিচে উত্তর মিলিয়ে নাও।
- তোমার নাম কী?
- আমি ভালো আছি।
- এটার দাম কত?
- দয়া করে আমাকে সাহায্য করো।
- আমি এখন বাড়ি যাচ্ছি।
- তুমি কোথায় যাচ্ছ?
- আমার মাথা ব্যথা করছে।
- চিন্তা করো না।
- তুমি কি আমাকে সাহায্য করতে পারো?
- কাল দেখা হবে।
- আমি একটু নার্ভাস।
- দয়া করে ধীরে কথা বলো।
- তুমি পারবে।
- এখন কয়টা বাজে?
- আমি এটা নেব।
- আমার ক্লান্ত লাগছে।
- অনেক ধন্যবাদ।
- তুমি কি নিশ্চিত?
- হাল ছেড়ো না।
- শুভকামনা!
Answers
- What is your name?
- I am fine.
- How much is this?
- Please help me.
- I am going home now.
- Where are you going?
- I have a headache.
- Do not worry.
- Can you help me?
- See you tomorrow.
- I am a little nervous.
- Please speak slowly.
- You can do it.
- What time is it now?
- I will take this one.
- I am feeling tired.
- Thank you very much.
- Are you sure?
- Do not give up.
- Good luck!
A Tip for Real Progress
The secret to spoken English is not learning more; it is using what you already know. Pick ten of these sentences today and say them out loud until they feel easy in your mouth. Tomorrow, add ten more, and use yesterday’s ten in real conversation. In ten days you will own all hundred, and they will come to you without thinking. Speaking grows from practice, not from fear, so start speaking today.
ইংরেজি তে কথা বলতে পারার রহস্য বেশি বেশি পড়া নয়; তুমি যা জানো তা প্রতিদিন কথার মাঝে ব্যবহার করা। আজ এই বাক্যগুলো থেকে দশটি বেছে নাও এবং মুখে সহজ না হওয়া পর্যন্ত জোরে জোরে বলো। কাল আরও দশটি যোগ করো, আর গতকালের দশটি বাস্তব কথোপকথনে ব্যবহার করো। দশ দিনে তুমি পুরো একশোটি আয়ত্ত করে ফেলবে, আর সেগুলো না ভেবেই তোমার মুখে চলে আসবে। কথা বলা আসে অনুশীলন থেকে, ভয় থেকে নয়, তাই আজ থেকেই বলা শুরু করো।
Related Lessons
Keep building your spoken and exam English with these lessons:
- How to Ask Questions Politely in English: Formal Phrases
- How to Introduce Yourself and Others in English (Formal & Informal)
- Kinds of Sentences in English Grammar
- Present Indefinite Tense: Rules & Examples
Frequently Asked Questions
How can I start speaking English as a beginner?
Begin with ready-made daily sentences like “How are you?” and “How much is this?”. Learn a few each day, say them aloud, and use them in real conversation until they come naturally.
How many sentences should I learn a day?
Five to ten a day is ideal. It is better to master a few and use them than to read a hundred and forget them.
Do these sentences help in exams and interviews?
Yes. Speaking these fluently builds the confidence you need for the viva board, job interviews, and any spoken English situation.
Why should I learn full sentences instead of single words?
Because we speak in sentences, not words. Ready sentences let you respond instantly, while single words still need to be joined together in the moment.
What is the fastest way to remember these sentences?
Say them out loud and use them the same day. Sentences you speak are remembered far better than sentences you only read.